1 Answers

জসিম মৌমাছি চাষ করার জন্য তাদের এলাকার মৌচাষিদের সহায়তা করে থাকেন। জসিম মৌমাছি চাষ করার জন্য উদ্যানে মৌবাক্স স্থাপন করার প্রক্রিয়াটি ভালো করতে পারেন। প্রাকৃতিক কলোনি থেকে মৌমাছি সংগ্রহ করে কৃত্রিম মৌবাক্সে প্রবেশ করানো অত্যন্ত কঠিন কাজ। এ কাজ করার জন্য অনেক কৌশল অবলম্বন করে কাজ করতে হয় এবং ধাপগুলো সতর্কতার সাথে অবলম্বন করতে হয়।

রানী মৌমাছি মৌচাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মৌচাকে রানী না থাকলে কোনো মৌমাছি বাসা বাঁধে না। জসিম এ কাজটি অত্যন্ত কৌশলে সঠিকভাবে করতে পারেন। তাদের গ্রামের অধিকাংশ লোক দরিদ্র। সে গ্রামের সকল মৌবাক্স স্থাপন করে তাঁদের সহায়তা করছেন। এতে গ্রামের লোকজন মৌমাছি চাষে আগ্রহী হয়ে উঠছে, যা তাদের পারিবারিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।

পরিশেষে বলা যায়, জসিমের মতো সকলে যদি এভাবে মৌমাছি চাষে এগিয়ে আসে তাহলে দেশের মানুষের দরিদ্রতা দূরীকরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

5 views

Related Questions