1 Answers

বিপ্লব তার এলাকার কৃষকদের পাট চাষের সুবিধাসমূহ এবং সম্ভাবনাসমূহ জানিয়ে তাদের পাট চাষে উদ্বুদ্ধ করেছে। এই কাজে শামিল হয়ে আমিও বিভিন্ন সুবিধাসমূহ কৃষকদের জানিয়ে পাট চাষে তাদের উদ্বুদ্ধ করতে পারবো। যেমন- বর্তমানে পাটকাঠি জ্বালানি হিসেবে, ঘরবাড়ি তৈরিতে এবং ক্ষেতে বেড়া দেওয়ার কাজে ব্যবহার করা হয়ে থাকে। পাটকাঠি দিয়ে বেশ সস্তায় উৎকৃষ্ট মানের কাগজ, হার্ডবোর্ড তৈরি করা যায় এবং একে অন্যান্য বিকল্প কাজেও ব্যবহার করা যায়। সবুজ পাট হতে কাগজ-মণ্ড উৎপাদনের প্রক্রিয়া উদ্ভাবন করা হয়েছে। তুলার সাথে পাট একত্রে ব্যবহার করে জুটন (৭০% পাট + ৩০% তুলা) নামক কাপড় আবিষ্কৃত হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশে কাগজ ও বস্ত্রশিল্পে যুগান্তকারী পরিবর্তন আসতে পারে। এসকল উৎপাদিত পণ্যের অনেক ভালো বাজারমূল্য পাওয়া যায়। এছাড়া এসকল পণ্যের চাহিদা বিদেশেও থাকায় বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে পাট চাষের বিভিন্ন সমস্যা সমাধানের বিভিন্ন উন্নত প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে। যেমন- পাটের রিবন রেটিং পদ্ধতি। পাটের রোগ ও পোকা দমনসহ অধিক ফলনশীল জাতও উদ্ভাবিত হয়েছে। পাটের কচি পাতা শাক হিসেবেও অনেকে খেয়ে থাকে। তাই এগুলো বাজারে বিক্রি করে অতিরিক্ত অর্থ উপার্জন করা যায়। সর্বোপরি পাট চাষে জমিতে প্রচুর জৈব পদার্থের যোগ হয়। ফলে পরবর্তীতে ঐ জমিতে অন্য ফসল চাষে কম সার প্রয়োগে অধিক ফলন পাওয়া যায়। উল্লিখিত ক্ষেত্রসমূহ ও এর থেকে অধিক অর্থ উপার্জনের সুবিধাসমূহ বিশদভাবে কৃষকদের সামনে তুলে ধরে আমি পুনরায় কৃষকদের পাট চাষে উৎসাহী করার চেষ্টা করবো।

5 views

Related Questions