1 Answers

পেয়ারা চাষ অত্যন্ত লাভজনক হওয়ায় বজলু মিয়ার পেয়ারা চাষ এলাকাবাসীকে এই ফলের চাষে আগ্রহী করে তুলবে। পেয়ারা একটি ফল জাতীয় উদ্যান ফসল। বাড়ির আশে-পাশের পতিত জায়গায় এ ফলটি চাষ করা যায়ণ এর চাষ পদ্ধতি বেশ সহজ হওয়ায় এবং রোগ-পোকার আক্রমণ অন্যান্য ফসলের তুলনায় কম হওয়ায় এটি চাষে লাভের পরিমাণ অনেক বেশি। পেয়ারা অত্যন্ত সুস্বাদু ও দামে সস্তা হওয়াতে বাজারে এ ফলের চাহিদা বেশি। এছাড়াও এ ফলে পেকটিন বিদ্যমান থাকায় এ থেকে জ্যাম, জেলি প্রভৃতি তৈরি করে বিক্রি করা যায়। এই ফসলটি চাষে তেমন একটি যত্নের প্রয়োজন হয় না এবং এর সাথে সাথি ফসল হিসেবে অন্যান্য ফসলও চাষ করে দ্বিগুণ লাভ করা যায়। দেখা গেছে এ ফলটি চাষে বিঘা প্রতি ২০-২৫ হাজার টাকা লাভ করা যায়। উপরিউক্ত কারণগুলোর জন্যই বজলু মিয়া পেয়ারা চাষ করে লাভবান হয়েছেন। তার এই সফলতা এলাকাবাসীকে পেয়ারা চাষে আগ্রহী করবে বলে আমি মনে করি।

5 views

Related Questions