1 Answers

ভবিষ্যতে বাজারে সফলতার সাথে টিকে থাকার জন্য জনাব জাহেদ বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক থেকে সহজ শর্তে স্বল্প ও মধ্যমেয়াদি ঋণ নিতে পারেন।

সাধারণত একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন মূলধন সংস্থানের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। তাছাড়া সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোও সহজ শর্তে এসএমই ঋণ প্রদান করে। এরূপ ঋণের সুদ বেসরকারি এনজিও প্রতিষ্ঠানের তুলনায় কম হয়ে থাকে।

উদ্দীপকের জাহেদের রেস্টুরেন্ট ব্যবসায়টি একটি একমালিকানা ব্যবসায়। তিনি ব্যবসায় শুরু করার বছর খানেক পর সম্প্রসারণের প্রয়োজন পড়ায় বন্ধুদের সহায়তায় বেসরকারি এনজিও প্রতিষ্ঠান MIDAS থেকে চড়া সুদে ৮ মাসের জন্য ৫০,০০০ টাকা ঋণ করেন। এতে তার সাময়িক অর্থ সংকট দূর হলেও ব্যবসায়টিকে সফলতার সাথে পরিচালনার জন্য সহজ শর্তে আরও দীর্ঘমেয়াদের অর্থের প্রয়োজন। এমন অবস্থায় জনাব জাহেদ প্রথমে নিজস্ব আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের নিকট থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করবেন। যদি এসব উৎস থেকে পর্যাপ্ত সংগ্রহ করা না যায় তাহলে ব্যবসায়ের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বাণিজ্যিক ব্যাংক থেকে এসএমই ঋণ গ্রহণ করবেন। এসএমই ঋণ সাধারণত স্বল্প ও মধ্যম মেয়াদের হয়ে থাকে। এক্ষেত্রে তিনি মধ্যম মেয়াদের জন্য ঋণ গ্রহণ করবেন।

সুতরাং বলা যায়, জনাব জাহেদ সফলতার সাথে ব্যবসায় পরিচালনার জন্য আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক থেকে এসএমই ঋণ গ্রহণ করলে সুবিধাজনক হবে বলে আমি মনে করি।

5 views

Related Questions