1 Answers
প্রতিযোগিতায় টিকে থাকার জন্য হারুনকে অবশ্যই বাসি খাবার বিক্রি বন্ধ করতে হবে এবং নৈতিকতার চর্চা করতে হবে।
ব্যবসায়ে দীর্ঘমেয়াদে সমৃদ্ধি অর্জনের জন্য নৈতিকতার চর্চা করা। আবশ্যক। কারণ অনৈতিকভাবে ব্যবসায় করে সাময়িকভাবে বেশি। লাভ করা গেলেও ভবিষ্যৎ ফল ভালো হয় না। তাই ব্যবসায়ী যদি নীতি-নৈতিকতা অনুসরণ করে ব্যবসায় পরিচালনা করে তাহলে দীর্ঘমেয়াদে ব্যবসায়িক সাফল্য অর্জন করা সম্ভব হবে।
ব্যবসায়ী যখন একচেটিয়াভাবে ব্যবসায় করেন তখন অনৈতিক কোনো কার্যসম্পাদন করলে সেটা জেনেও ক্রেতারা অনেক সময় পণ্য ক্রয়ে বাধ্য হয়। কিন্তু প্রতিযোগিতার বিশ্বে যদি কোনো প্রতিযোগী দাঁড়িয়ে যায় তখন ঐ ব্যবসায়ীর পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয় না। যেমন, হারুন। কেননা হারুনের ক্রেতারা যখন তাকে অভিযোগ করেছে তখন তার বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার ছিল। তখন যে ক্রেতারা তার ওপর বিরক্তি প্রকাশ করে Tasty Bread থেকে পণ্য কিনছেন তারা সহজে তার দোকানে আসতে চাইবেন না। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য উদ্দীপকের হারুনকে বাসি পণ্য বিক্রি একেবারে বন্ধ করতে হবে এবং Tasty Bread থেকে কমমূল্যে তুলনামূলক ভালো পণ্য বিক্রি করতে হবে। এছাড়া ক্রেতাদেরকে বিভিন্ন অফার দিয়ে (যেমন, দুইটি কিনলে ১টি ফ্রি) আকৃষ্ট করা যেতে পারে। আবার বিজ্ঞাপনে বলা দরকার এখানে কোনো প্রকার বাসি খাবার বিক্রি করা হয় না ইত্যাদি। ভালো পণ্য ও প্রচারের মাধ্যমে ক্রেতার মনে সন্তুষ্টি ফিরিয়ে আনতে হবে এবং ক্রেতা যখন পুনরায় তার দোকানে পণ্য কিনতে আসবে তখন তাদের সাথে ভালো ব্যবহারের মাধ্যম প্রতিযোগিতায় টিকে থাকতে হবে।