প্রতিযোগিতায় টিকে থাকার জন্য জনাব মতিলালের গৃহীত পরিকল্পনার যৌক্তিকতা নিরূপণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে জনাব মতিলালের গৃহীত পরিকল্পনাটি হলো কৌশল যা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অত্যন্ত যৌক্তিক।
প্রতিযোগী ফার্ম কর্তৃক গৃহীত পরিকল্পনাকে কীভাবে মোকাবিলা করা হবে তার জন্য পূর্বনির্ধারিত নীতিকে কৌশল বলে।
উদ্দীপকে জনাব মতিলাল ঢাকার মিরপুরের বেনারসি পল্লিতে শাড়ির ব্যবসায় করেন। তিনি শুরু থেকেই স্থায়ী পরিকল্পনা ব্যবহার করে আসছেন। কিন্তু সম্প্রতি প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তিনি ভোক্তা আকর্ষণে নতুন পরিকল্পনা গ্রহণ করেন যা ব্যবসায়ে কৌশল নামে পরিচিত। এক্ষেত্রে কৌশল হলো এক ধরনের প্রতিযোগিতামূলক পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনার ক্ষেত্রে কৌশল একটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। উৎপাদিত দ্রব্য সরাসরি ভোক্তাদের নিকট সরবরাহের নীতি কৌশলের একটি উদাহরণ। তাই বলা যায়, জনাব মতিলালের গৃহীত পরিকল্পনা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অত্যন্ত যৌক্তিক হয়েছে।
পরিশেষে বলা যায়, স্থায়ী পরিকল্পনার ক্ষেত্রে কৌশল খুবই গুরুত্বপূর্ণ। বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকে থেকে কার্যাবলি নির্বিঘ্ন করতে সময়ের পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে নতুন নতুন রণনীতিও বাস্তবায়ন করে।