1 Answers
উদ্দীপকে জনাব মতিলালের পরিকল্পনাটি হলো স্থায়ী পরিকল্পনা। যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিকল্পনা গ্রহণ বা নতুন কোনো অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বারবার ব্যবহৃত হয়, তাকে স্থায়ী পরিকল্পনা বলে।
উদ্দীপকে জনাব মতিলাল প্রতিষ্ঠানের শুরু থেকেই একই পরিকল্পনা অনুসরণ করে আসছেন। উৎপাদন এবং পণ্যের মানে তিনি কোনো পরিবর্তন আনেন নি। এতে সময় ও শ্রম দুটোই বাঁচে। এক্ষেত্রে তার পরিকল্পনাটি ছিল দীর্ঘমেয়াদি যা স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত। এরূপ পরিকল্পনা একবার ব্যবহার করেই 'বাদ দেওয়া হয় না; বরং বার বার ব্যবহার করা হয়। ফলে উর্ধ্বতনদের যেমনি নতুন নতুন পরিকল্পনা প্রণয়ন ও তা অধস্তনদের জানানোর প্রয়োজন পড়ে না তেমনি অধস্তনরা একই পরিকল্পনার আওতায় কাজ করতে করতে অভ্যস্ত হয়ে পড়ে। ফলে ভুলের সম্ভাবনা হ্রাস পায়। তাই বলা যায়, জনাব মতিলালের পরিকল্পনাটি হলো স্থায়ী পরিকল্পনা।