1 Answers

উদ্দীপকে মেয়াদের ভিত্তিতে অহনা কোং-এর পরিকল্পনাটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

সাধারণত পাঁচ বছর থেকে বিশ বছর পর্যন্ত সময়ের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়, তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলে। এটি সুদূর ভবিষ্যৎ ও অনিশ্চিত ঘটনার ওপর ভিত্তি করে রচনা করা হয়।

উদ্দীপকে অহনা কোং ২০০৬ সাল থেকে ২০১৬ সালের মধ্যে প্রতিযোগীদের শীর্ষে অবস্থান করতে চায় যা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অন্তর্গত। এজন্য পণ্যের কাঁচামাল; উৎপাদিত পদ্ধতি, চাহিদা, প্রতিযোগীর সংখ্যা ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করা। হয়েছে। প্রতিটি কোম্পানিই তার ব্যবসায় পরিচালনায় স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করে থাকে।' এক্ষেত্রে অহনা কোং দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করে এবং তা বাস্তবায়ন করে। দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয়। তাই অনেকে এটিকে কৌশলী পরিকল্পনা বলে অভিহিত করেছেন। তাই বলা যায়, মেয়াদের ভিত্তিতে অহনা কোং- এর পরিকল্পনাটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

5 views

Related Questions