1 Answers

রোভার স্কাউট গ্রুপের পরিকল্পনাটি একার্থক পরিকল্পনার কর্মসূচি পরিকল্পনা অন্তর্ভুক্ত।

যে পরিকল্পনা প্রতিষ্ঠানে শুধুমাত্র একবার ব্যবহারের জন্য বা একটি মাত্র উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। একার্থক পরিকল্পনার অন্যতম একটি পরিকল্পনা হলো কর্মসূচি। কোনো বিশেষ লক্ষ্যার্জনের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাই কর্মসূচি'।

রোভার স্কাউট গ্রুপের একটি বিশেষ লক্ষ্য মানবসেবা প্রদান করা। এর সদস্যরা বন্যা দুর্গত মানুষের জন্য খাবার স্যালাইন তৈরি করে বিনামূল্যে সরবরাহ করবে। এটি বন্যা পীড়িত সময়ের জন্য গৃহীত একটি বিশেষ পদক্ষেপ বা কর্মসূচি। তাই বলা যায়, রোভার স্কাউট গ্রুপের পরিকল্পনাটি বিশেষ লক্ষ্য অর্জনের জন্য গৃহীত একার্থক পরিকল্পনার একটি কর্মসূচি।

4 views

Related Questions