1 Answers

উদ্দীপকে পণ্য সরবরাহসংক্রান্ত গৃহীত পরিকল্পনাটি হলো একার্থক পরিকল্পনা।

যে পরিকল্পনা প্রতিষ্ঠানে পুনঃপুন ব্যবহৃত না হয়ে শুধু একবার ব্যবহারের জন্য বা একটিমাত্র উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয়, তাকে একার্থক পরিকল্পনা বলে।

উদ্দীপকে জনাব রফিক দেশের একজন স্বনামধন্য পোশাক রপ্তানিকারক। তিনি ইউরোপের একটি দেশ থেকে ৫০,০০০ পিস বিভিন্ন জিজাইনের পোশাক রপ্তানির একটা প্রস্তাব পান। তিনি অভ্যন্তরীণ ও বাহ্যিক সুযোগ-সুবিধা বিবেচনায় প্রস্তাবটি গ্রহণ করে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করেন। এক্ষেত্রে জনাব রফিক শুধু একবার ব্যবহারের জন্য বা একটিমাত্র উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন যা একার্থক পরিকল্পনা নামে পরিচিত। একার্থক পরিকল্পনা প্রতিষ্ঠানে একবারের জন্য এবং একটিমাত্র উদ্দেশ্য প্রণয়নের জন্য ব্যবহৃত হয়। ফলে বাহ্যিক সুযোগ-সুবিধা বিবেচনা করে সঠিক সময়ে পণ্য প্রেরণ করতে পেরেছেন। তাই বলা যায়, একার্থক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে পণ্য সরবরাহ করে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করেন।

7 views

Related Questions