1 Answers

উদ্দীপকে মি. হকের গৃহীত ব্যবস্থায় বায়ু দূষণ সুরক্ষায় কাজ দেবে। নানান ধরনের ধোঁয়া, গ্যাস, ধুলাবালি ও সিসাসহ নানান খারাপ উপাদান যুক্ত হওয়ায় যখন বায়ুর স্বাভাবিকতা বিনষ্ট হয়, তখন তাকে বায়ু দূষণ বলে।

উদ্দীপকে মি. হক একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী। তিনি গাড়ির পরিচর্যার বিষয়ে খুবই যত্নশীল। পরিবেশ সচেতন হওয়ায় তিনি তার গাড়িগুলোতে সিএনজি গ্যাস ব্যবহার করেন। কারণ মানুষ ও প্রাণিজগতের সুস্থ ও স্বাভাবিক বেঁচে থাকার জন্য নির্মূল বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবহন গাড়িগুলো প্রতিদিন যে পরিমাণ ধোঁয়া ছড়াচ্ছে তাতে প্রতিনিয়ত বাতাস দূষিত হচ্ছে। পাশাপাশি শিল্পকারখানার ধোঁয়া, ইটের ভাটা, ধুলাবালি ইত্যাদিও বায়ু দূষণ করছে। এক্ষেত্রে সিএনজি গ্যাস পরিবেশবান্ধব। সিএনজি গ্যাস অন্যান্য জ্বালানির তুলনায় কম ক্ষতিকর এবং খরচও কম। এ গ্যাস অতি সহজেই সরে পড়ে ফলে বায়ু দূষণের সম্ভাবনা থাকে না। তাই মি. হকের সিএনজি গ্যাসচালিত পরিবহন ব্যবস্থার কারণে বায়ু দূষণ সুরক্ষায় কাজ দেবে, যা পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

5 views

Related Questions