1 Answers

উদ্দীপকে রতন মিয়া যে কাজ করেন তা তথ্য প্রযুক্তির মধ্যে পড়ে। তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, আধুনিকায়ন, ব্যবস্থাপনা, যা একস্থান হতে অন্যস্থানে বিতরণযোগ্য তা তথ্য প্রযুক্তি নামে অভিহিত।

উদ্দীপকে রতন মিয়া টাইপিস্টের চাকরি করেন। পরে অফিসে কম্পিউটার আসায় তিনি চিঠিপত্র কম্পিউটারেই কম্পোজ করেন। তিনি সফটওয়্যার, হার্ডওয়্যারসহ প্রয়োজনীয় প্রোগ্রামিং শিখে নিয়েছেন। অর্থাৎ তিনি তথ্য প্রযুক্তির কাজ করেন। তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণের মাধ্যমে সংগৃহীত তথ্য সংরক্ষণ করেন এবং তা পরবর্তীতে অন্যের নিকট বিতরণ করে থাকেন। ফলে তথ্য প্রযুক্তির মাধ্যমে রতন মিয়া একস্থান থেকে অন্যস্থানে তথ্য সরবরাহ করতে পারছে। তাই উদ্দীপকে রতন মিয়া যে কাজ করেন তা তথ্য প্রযুক্তির মধ্যে পড়ে।

4 views

Related Questions