1 Answers

উদ্দীপকের ব্যবসায়টি অভ্যন্তরীণ বাণিজ্যের পাইকারি ব্যবসায়ের মধ্যে পড়ে।

উৎপাদনকারী বা আমদানিকারকের নিকট হতে অধিক পরিমাণে পণ্যসামগ্রী একত্রে ক্রয় করে তা খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করাকে পাইকারি ব্যবসায় বলে। এরূপ ব্যবসায়িগণ ভোগ্যপণ্যের বেলায় উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে এবং শিল্প কাঁচামালের বেলায় উৎপাদনকারী ও শিল্প মালিকদের মধ্যে সংযোগ স্থাপন করে।

উদ্দীপকে রাজশাহীর জনাব সোহেল এম.বি.এ সম্পন্ন করেছেন। তিনি বেকার না থেকে আত্মীয়-স্বজনদের নিকট থেকে টাকা সংগ্রহ করে আমের ব্যবসায় শুরু করেন। তিনি আমের মৌসুমে স্থানীয় আম চাষিদের নিকট থেকে মানসম্পন্ন বিভিন্ন জাতের আম ক্রয় করে ঢাকার বিভিন্ন বাজারে খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন। এ থেকে অনুমেয় উদ্দীপকের জনাব সোহেল অভ্যন্তরীণ বাণিজ্যের পাইকারি ব্যবসায়ের মধ্যে পড়ে।

5 views

Related Questions