1 Answers

উদ্দীপকে জনাব আতিক চাল পুনঃরপ্তানি বাণিজ্যের সাথে জড়িত। এক দেশ হতে পণ্য কিনে অন্য দেশে রপ্তানি করা হলে তাকে পুনঃরপ্তানি ব্যবসায় বলে। পণ্য রপ্তানিকারক তার রপ্তানিকৃত পণ্য যেমন নিজ দেশ হতে সংগ্রহ করতে পারেন, আবার বিদেশ হতেও সংগ্রহ করতে পারেন।

জনাব আতিক ব্যবসায়ের জন্য ভারত থেকে চাল আমদানি করে বাংলাদেশে নিয়ে আসেন। ভারত থেকে আমদানিকৃত চাল বিভিন্ন প্রক্রিয়ায় বাছাইয়ের পর তিনি প্যাকেটজাত করে উক্ত চাল শ্রীলঙ্কায় রপ্তানি করে মুনাফা অর্জন করেন। জনাব আতিক সাহেব ভারত থেকে চাল আমদানি করে শ্রীলঙ্কায় রপ্তানি করার প্রক্রিয়াটি পুনঃরপ্তানির অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, জনাব আতিক সাহেব পুনঃরপ্তানি বাণিজ্যের সাথে জড়িত।

4 views

Related Questions