1 Answers
উদ্দীপকে ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ক্লিন লিমিটেড ডায়িং কারখানাটি পরিবেশ দূষণ অপরাধের সাথে জড়িত।
পরিবেশের সুস্থতার ওপরই ব্যবসায়ের অস্তিত্ব নির্ভর করে। তাই। ব্যবসায়কে নিজের স্বার্থেই পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। পরিবেশ দূষণ বলতে পরিবেশের প্রধান উপাদানসমূহ তথা মাটি, পানি, বায়ু, শব্দ এ উপাদানসমূহের দূষণকে বোঝায়।
উদ্দীপকে ক্লিন ডায়িং কারখানাটির বর্জ্য বুড়িগঙ্গা নদীতে পড়ছে, ফলে নদীর পানি ঘোলাটে এবং বর্জ্য মিশ্রণের মাধ্যমে পানি দূষিত হচ্ছে। এতে পানি তার স্বাভাবিকতা হারাচ্ছে। নদীর পানি যেহেতু পরিবেশের উপাদান তাই এটিকে পরিবেশ দূষণ হিসেবে অভিহিত করা যায় যা একটি অপরাধমূলক কাজ হিসেবে বিবেচিত হয়।
সুতরাং ক্লিন ডায়িং লিমিটেড পরিবেশ দূষণ অপরাধের সাথে জড়িত।
5 views
Answered