1 Answers
জনাব কবির উৎপাদন শিল্পের সাথে জড়িত।
এ শিল্পে যন্ত্রপাতির সাহায্যে কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়। এক্ষেত্রে একাধিক প্রক্রিয়া বা স্তর ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ পণ্য তৈরি করা হয়। যেমন: সুতা থেকে কাপড়, কাঠ থেকে আসবাবপত্র তৈরি এ শিল্পের অন্তর্গত।
উদ্দীপকের জনাব কবির একটি বাঁশ ও বেতের আসবাবপত্র তৈরির কারখানা স্থাপন করেন। তার কারখানায় টেকসই ও সুন্দর বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি হয়। এক্ষেত্রে বাঁশ ও বেত কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এগুলো প্রথমে ব্যবহার উপযোগী করা হয়। এরপর মেশিনের সাহায্যে প্রক্রিয়াজাতকরণ করে পরিপূর্ণ আসবাবপত্র বানানো হয়। এভাবে বাঁশ ও বেত থেকে ব্যবহারযোগ্য আসবাবপত্র তৈরি হয়। এসব বৈশিষ্ট্যের সাথে উৎপাদন শিল্পের মিল আছে। সুতরাং, জনাব কবিরের কারখানাটি উৎপাদন শিল্পের অন্তর্গত।