1 Answers
উদ্দীপকে সাইফুর রহমান ব্যবস্থাপনার সংগঠন কার্যের সাথে জড়িত।
পরিকল্পনা বাস্তবায়নে সকল মানবীয় ও অমানবীয় উপকরণ সমন্বিতকরণ ও কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বণ্টনকে সংগঠন বলে। উদ্দীপকে নাইট-স্টার গ্রুপের ব্যবস্থাপক সাইফুর রহমান কার্যের প্রকৃতি অনুযায়ী কার্যবিভাজন করেন। তিনি যোগ্য কর্মী নির্বাচন করে উপযুক্ত কর্মে নিয়োজিত করেন এবং কর্মীদেরকে কেবল দায়িত্বই প্রদান করেন না সাথে সাথে যথাযথ কর্তৃত্বও প্রদান করেন। প্রতিষ্ঠানের বস্তুগত ও অবস্তুগত উপাদানসমূহ একত্রিত করে একেক কর্মীর ওপর অর্পিত দায়িত্বের খোঁজ-খবর নিয়ে তিনি জবাবদিহিতা নিশ্চিত করেন যা ব্যবস্থাপনার সংগঠন কাজের সাথে সম্পর্কিত। এক্ষেত্রে সংগঠনের মাধ্যমে কর্মীরা সহজেই প্রতিষ্ঠানে নিজেদের অবস্থান সম্পর্কে জানতে পারে এবং তদনুযায়ী লক্ষ্য অর্জনে সচেষ্ট হয়। ফলে প্রাতিষ্ঠানিক সফলতা অর্জন সম্ভব হয়। তাই বলা যায়, উদ্দীপকের সাইফুর রহমান ব্যবস্থাপনার সংগঠনকার্যের সাথে জড়িত।