1 Answers

সামাদ কো. লি. এর উৎপাদন সম্পন্ন করার জন্য ব্যবস্থাপনার সমন্বয় কার্যের প্রয়োজন।

বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে একসূত্রে গ্রথিত ও সংযুক্ত করার কাজকে সমন্বয় বলে। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও বিভাগ কাজ করে। প্রতিটি ব্যক্তি ও বিভাগ যদি নিজেদের ইচ্ছেমতো কাজ করে, অন্যের সাথে নিজের কাজের সমন্বয় বা সংযুক্তির বিষয়টি না ভাবে তবে দেখা যাবে এক পর্যায়ে সামগ্রিক কাজে প্রচন্ড বিশৃঙ্খলা দেখা দিবে এবং প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন ব্যাহত হবে। ফলে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হবে। প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত পরিমাণ উৎপাদনের জন্য ক্রয় বিভাগ যদি সে পরিমাণ কাঁচামাল সরবরাহ না করে তবে উৎপাদন বিভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না। এজন্য সমন্বয়ের প্রয়োজন।

উদ্দীপকে সামাদ কোম্পানি লি. এর শ্রমিকরা কোনো সমন্বয় ছাড়াই উৎপাদনকার্য সম্পাদন করে। ফলশ্রুতিতে কোম্পানিটি গত বছর তাদের লক্ষ্যমাত্রা অজর্ন করতে ব্যর্থ হয়েছে। তাই সামাদ কোম্পানি লি. এর উৎপাদনকার্য সম্পন্ন করার জন্য ব্যবস্থাপনার সমন্বয়ের প্রয়োজন।

4 views

Related Questions