1 Answers

JCL কোং লি. উৎপাদন শিল্পের সংযোজন শাখার সাথে সম্পৃক্ত।

অন্য শিল্পে উৎপাদিত উপকরণ বা অংশবিশেষকে একত্রিত করে নতুন সামগ্রী উৎপাদন করাকে সংযোজন শিল্প বলে। এ শিল্পে বিভিন্ন উপাদান সংযোজন করে পণ্য উৎপাদন করা হয়। যেমন: মোটরগাড়ি, লঞ্চ-স্টিমার, উড়োজাহাজ, সাইকেল, রেডিও, টেলিভিশন, ঘড়ি, মোবাইল ইত্যাদি তৈরির শিল্প।

JCL কোম্পানির কর্মকাণ্ডটি সংযোজন শিল্পের অন্তর্ভুক্ত। কারণ উদ্দীপকে দেখা যায়, JCL কোং লি, ইলেক্ট্রনিক্স সামগ্রী উৎপাদন করার জন্য চীন, জাপান ও কোরিয়া থেকে উৎপাদনের বিভিন্ন উপকরণ সংগ্রহ করে। পরবর্তীতে তারা এ উপকরণগুলোর সাহায্যে নিজস্ব কারখানায় টেলিভিশন, ফ্রিজ, মোটর সাইকেল এবং স্মার্ট ফোন উৎপাদন করে। এতে বোঝা যায়, তারা উৎপাদন করার জন্য বিভিন্ন শিল্পে উৎপাদিত শিল্পকে একত্রিত করে নতুন শিল্প তৈরি করছে, যা সংযোজন শিল্প।

5 views

Related Questions