1 Answers
উদ্দীপকে X প্রাইভেট লি. উৎপাদন শিল্পের যৌগিক শিল্পের অন্তর্গত।
শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করার প্রক্রিয়াকে উৎপাদন শিল্প বলে। যৌগিক শিল্পও এক প্রকার উৎপাদন শিল্প। যে শিল্পে পৃথক পৃথক পদার্থের সংমিশ্রণ করে নতুন দ্রব্য তৈরি করা যায় তাকে যৌগিক শিল্প বলে।
উদ্দীপকের জামালের X লি. প্রতিষ্ঠান বিদেশ থেকে ভেষজ চর্বি আমদানি করে সেটি প্রক্রিয়াজাত করে ক্ষার ও সুগন্ধি মিশ্রণ করে সাবান তৈরি করে বাজারজাতকরণ করে। যা শিল্পের যৌগিক শিল্পের অন্তর্ভুক্ত।
5 views
Answered