1 Answers

রাকিব কর্তৃক সরিষা সংগ্রহের মাধ্যমে তেল উৎপাদন ব্যবসায়ের শিল্প শাখার অন্তর্ভুক্ত।

যে প্রক্রিয়া বা প্রচেষ্টার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং বিভিন্ন উপায়ে ও পর্যায়ে রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করা হয় তাকে শিল্প বলে শিল্প উৎপাদনের বাহন এবং ব্যবসায়ের উৎপাদনকারী শাখা। অর্থাৎ মানুষের প্রয়োজন পূরণের জন্য বিভিন্ন পণ্য বা সেবাসামগ্রী উৎপাদন করাই শিল্পের কাজ। 

উদ্দীপকে রাকিব একজন সৎ ব্যবসায়ী। তিনি গ্রাম এলাকা থেকে সরিষা সংগ্রহ করে বিভিন্ন উপায়ে ও পর্যায়ে রূপগত উপযোগ সৃষ্টির। • মাধ্যমে তেল প্রস্তুত করে নিজের দোকানে বিক্রয় করেন। তাই বলা যায়, রাকিব কর্তৃক সরিষা সংগ্রহের মাধ্যমে তেল উৎপাদন ব্যবসায়ের শিল্প শাখার অন্তর্ভুক্ত।

6 views

Related Questions