1 Answers
উদ্দীপকের রফিকুল ইসলামের কার্যক্রম ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্ভুক্ত।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদনকারী হতে পণ্য, সেবা, মতাদর্শ প্রভৃতি ভোক্তার নিকট বণ্টন এবং বণ্টন সহায়ক কার্যাবলিকে বাণিজ্য বলে।
উদ্দীপকে রফিকুল ইসলাম বিবিএ পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কিছুদিন চাকরি করেন। কিন্তু অফিসের বাঁধাধরা নিয়ম তার পছন্দ ছিল না। তাই তিনি তার বন্ধু রকীবের সাথে ফুলের ব্যবসায় শুরু করেন। তিনি যশোরের গদখালী থেকে ফুল ক্রয় করে পরিবহনের মাধ্যমে তা ঢাকায় এনে বিক্রি করেন। তিনি শুধু ফুল উৎপাদকের কাছ থেকে ফুল ক্রয় করে ভোক্তাদের কাছে বিক্রি করেন। এর মাধ্যমে তিনি স্বত্বগত উপযোগ সৃষ্টি করেন। তাই বলা যায়, রফিকুল ইসলামের কার্যক্রম ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্ভুক্ত।
5 views
Answered