1 Answers

জনাব ইরফানের কাজগুলো ইমানের সর্বনিম্ন শাখার অন্তর্ভুক্ত। আমরা জানি, আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করা মুমিনের জন্য অনিবার্য ও অলঙ্ঘনীয় দায়িত্ব। এটি ইমানের সর্বোচ্চ শাখা। অন্যদিকে এভাবে খিদমতে খালক বা সৃষ্টির সেবায় নিবেদিত হওয়াও ইমানের অনিবার্য অংশ। এটি ইমানের সর্বনিম্ন শাখা। পরিপূর্ণ মুমিন হতে হলে খিদমতে খালককে অস্বীকার করার উপায় নেই। এই খিদমতে খালকের দৃষ্টান্তই জনাব ইরফানের কাজের মধ্যে লক্ষণীয়।

জনাব ইরফান চলা-ফেরার সময় রাস্তায় বা পথে-ঘাটে সৃষ্ট জীবকে কষ্ট দেয় এরূপ বস্তু দেখতে পেলে এগুলো ফেলে দেন। এর মধ্যে রয়েছে পাথরকণা, তারকাঁটা, কলার খোসা ইত্যাদি। তার এ কাজ সৃষ্টির সেবার অন্তর্ভুক্ত। কারণ এ কাজের দ্বারা মানুষের উপকার হয়। তার এ কাজ সম্পর্কে মহানবি (স) বলেছেন, 'ইমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে। এগুলোর মধ্যে সর্বোত্তম হলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ কথা বলা। আর এগুলোর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা' (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)। এ হাদিস থেকে প্রমাণিত হয় যে, জনাব ইরফানের কাজটি ইমানের সর্বনিম্ন শাখার অন্তর্ভুক্ত।

4 views

Related Questions