1 Answers
উদ্দীপকে হাবিবের ঢাকায় মাছ বিক্রি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্ভুক্ত।
শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারীর নিকট পৌছাতে ব্যক্তিগত, স্থানগত, সময়গত, ঝুঁকিগত, অর্থগত এবং প্রচারসংক্রান্ত যেসব বাধাগুলো দেখা যায় তা দূর করা হয় বাণিজ্যের মাধ্যমে।
উদ্দীপকে মি. হাবিব তার মৎস্য খামারে উৎপাদিত মাছ ঢাকার বিভিন্ন বাজারে সরবরাহ করেন। এক্ষেত্রে তিনি পরিবহনের মাধ্যমে স্থানগত বাধা এবং সরবরাহের মাধ্যমে ব্যক্তিগত বাধা দূর করেন। এক্ষেত্রে দেখা যায় স্থানগত এবং ব্যক্তিগত বাধা দূর হচ্ছে ঢাকার বাজারে মাছ সরবরাহের মাধ্যমে। তাই হাবিবের ঢাকার বাজারে মাছ বিক্রি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্ভুক্ত।
5 views
Answered