1 Answers

নিজাম উদ্দিনের মূলধন সংগ্রহ ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্ভুক্ত। 

উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীর নিকট পৌছানোর ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা দেখা দেয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে তা দূরীকরণের জন্য গৃহীত যাবতীয় কাজের সমষ্টিকে বাণিজ্য বলে। বাণিজ্যের প্রধান অঙ্গ হলো ক্রয়-বিক্রয়। আর এ কাজের জন্য চলতি মূলধনের প্রয়োজন পড়ে। ব্যবসায়িগণ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান হতে অর্থ সংগ্রহ করে মূলধনে পরিণত করে।

উদ্দীপকে নিজাম উদ্দিন চট্টগ্রামের খাতুনগঞ্জে একটি মনিহারি দোকান দেন। নিজের তহবিল হতে ব্যবসায়ে অর্থসংস্থান করলেও তা প্রয়োজনের তুলনায় কম। তাই তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় ব্যবসায় সম্প্রসারণ করেন। ব্যবসায়ের জন্য এ মূলধন সংগ্রহ ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্ভুক্ত।

4 views

Related Questions