1 Answers

রিনা ও বিনা কর্তৃক তৈরিকৃত শাড়ি লন্ডনে বিক্রয় ব্যবসায়ের উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত।

শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রক্রিয়াকে উৎপাদন শিল্প বলে। উদ্দীপকে রিনা ও বিনার বুটিক শাড়ি তৈরির কারখানাতে বাজার হতে কাপড় ও সুতা কিনে তারা বিভিন্ন ডিজাইনের শাড়ি তৈরি করেন। সুন্দর ডিজাইনের জন্য তাদের শাড়িগুলো গ্রাহকের কাছে বেশ সমাদৃত হয়েছে এবং তারা লন্ডনে অনেক শাড়ি বিক্রি করেন। উৎপাদন শিল্পে বাজার থেকে কাপড় ও সুতা কিনে বিভিন্ন ডিজাইনের শাড়ি তৈরি করা হয়। উদ্দীপকে রিনা ও বিনা কর্তৃক তাদের বুটিক শাড়ি তৈরির কারখানায় কাপড় ও সুতা কিনে বিভিন্ন ডিজাইনের শাড়ি তৈরি উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত।

5 views

Related Questions