1 Answers
উদ্দীপকে রিনা ও বিনা গুদামজাতকরণের ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যতে ব্যবসায় ঝুঁকি হ্রাস করতে পারেন।
পণ্যসামগ্রী উৎপাদনের পর হতে ভোগের সময় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তা সংরক্ষণের প্রয়োজন পড়ে। পণ্য উৎপাদন হয় একসময়ে কিন্তু ভোগ হয় তার পরবর্তীতে অন্য আরেকটি সময়ে। এই যে সময়ের পার্থক্য এটি ব্যবসায়ের ক্ষেত্রে সময়গত প্রতিবন্ধকতার সৃষ্টি করে। গুদামজাতকরণের মাধ্যমে এ প্রতিবন্ধকতা দূরীভূত হয়।
উদ্দীপকে রিনা ও বিনার বুটিক শাড়ি তৈরির কারখানাতে বাজার হতে কাপড় ও সুতা কিনে তারা বিভিন্ন ডিজাইনের শাড়ি তৈরি করেন।
সুন্দর ডিজাইনের জন্য তাদের শাড়িগুলো গ্রাহকের কাছে বেশ সমাদৃত হয়েছে এবং তারা লন্ডনে অনেক শাড়ি বিক্রি করেন। কিন্তু প্রচুর বিদেশি শাড়ির আমদানিতে মূল্য পড়ে যাওয়ায় তারা বেশ চিন্তিত হয়ে পড়েন। তাই কমদামে শাড়ি বিক্রি না করে বিকল্প ব্যবস্থা গ্রহণের কথা ভাবছেন। বর্তমানে শাড়ির মূল্য কমে যাওয়ায় শাড়ি বিক্রি বন্ধ করে মূল্য যখন বৃদ্ধি পায় তখন বিক্রি করতে হলে গুদামজাতকরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় নিজেদের ব্যবসায়িক ঝুঁকি হ্রাস করা সম্ভব নয়।
সুতরাং বলা যায়, উদ্দীপকে রিনা ও বিনা বিকল্প ব্যবস্থা হিসেবে ভবিষ্যতে ব্যবসায়িক ঝুঁকি হ্রাসের জন্য গুদামজাতকরণের ব্যবস্থা গ্রহণ করতে পারেন।