রহিম কীরূপ পদক্ষেপ গ্রহণ করে ভবিষ্যতে ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করতে পারেন? অভিমত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে রহিম বিমাপত্র গ্রহণ করে ভবিষ্যতে ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করতে পারেন।
বিমা ব্যবস্থার মাধ্যমে পণ্যসামগ্রী বা সেবা ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট ঝুঁকি ও অনিশ্চয়তা দূর করা সম্ভব হয়। বাণিজ্য তথা ব্যবসায়ের সাথে ঝুঁকি ওতপ্রোতভাবে জড়িত। এ ঝুঁকি ব্যবসায়ীদের স্বাচ্ছন্দ্যে ব্যবসায় পরিচালনায় যেমনি বিঘ্নের সৃষ্টি করে তেমনি অনেক সময় মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন করতে পারে। এ ঝুঁকিগত বাধা দূর করার জন্য বিভিন্ন ধরনের বিমা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান বিমার মাধ্যমে ঝুঁকি গ্রহণ করে থাকে।
উদ্দীপকে সৌদি ফেরত রহিম এক কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের নিউমার্কেটে 'হৃদয় ফ্যাশন' নামে একটি ফ্যাশন শপ স্থাপন করেন। তিনি বিভিন্ন দেশ হতে কোয়ালিটি পণ্য সংগ্রহ করে বিক্রি করেন। কিন্তু হঠাৎ পণ্যমূল্য পড়ে যাওয়ায় তিনি প্রচুর লোকসানের সম্মুখীন হন। রহিম সাহেবের ব্যবসায়টি যদি বিমা করা থাকত তাহলে তিনি এ আর্থিক ক্ষতির সম্মুখীন হতেন না। তাই ভবিষ্যতে লোকসান হ্রাসের হাত থেকে বাঁচার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে বিমা গ্রহণ করতে পারেন।
সুতরাং বলা যায়, উদ্দীপকে রহিম বিমাপত্র গ্রহণ করে ভবিষ্যতের ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করতে পারেন।