প্রাতিষ্ঠানিক অসন্তোষ দূরীকরণে মিসেস নুসরাত কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন? অভিমত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
প্রাতিষ্ঠানিক অসন্তোষ দূরীকরণে মিসেস নুসরাত ম্যাকগ্রেগর প্রদত্ত প্রেষণার Y তত্ত্ব অনুসরণ করতে পারেন।
Y তত্ত্বে কর্মীদের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। এখানে কর্মীদের ব্যবস্থাপনার অংশীদার যোগ্য এবং সহযোগী মনোভাবের অধিকারী হিসেবে চিহ্নিত করেছেন। কর্মীরা সৃজনশীল, তারা দায়িত্ব পেতে চায় এবং নিজের নির্দেশনায় পরিচালিত হতে পছন্দ করে।
মিসেস নুসরাত কর্তৃক প্রেষণার X তত্ত্ব অনুসরণ প্রাতিষ্ঠানিক অসন্তোষ সৃষ্টির কারণ, যা কর্মীদের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে। তাই এ অসন্তোষ দূর করতে হলে মিসেস নুসরাতকে প্রেষণার Y তত্ত্ব অনুসরণ করতে হবে। যেখানে মনে করা হয় কর্মীদেরকে জোরপূর্বক কাজ আদায় করতে হয় না। কর্মীরা কার্যসম্পাদনে উৎসাহবোধ করে।
তাই বলা যায়, উদ্দীপকে মিসেস নুসরাত প্রাতিষ্ঠানিক অসন্তোষ দূরীকরণে ম্যাকগ্রেগর প্রদত্ত প্রেষণার Y তত্ত্ব অনুসরণ করতে পারেন।