1 Answers
উদ্দীপকে মিসেস নুসরাত প্রেষণার X তত্ত্ব অনুসরণ করায় কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
X তত্ত্বে কর্মীদের সম্পর্কে নেতিবাচক মনোভার পোষণ করা হয়। এ তত্ত্বে মনে করা হয় কর্মীরা কাজ করতে অনাগ্রহী। তাদেরকে ভয়ভীতি প্রদর্শন বা শাস্তি প্রদানের মাধ্যমে কাজ আদায় করতে হয়। এছাড়াও মনে করা হয় কর্মীদের মধ্যে সততার অভাব রয়েছে। তারা সাধারণত অলস এবং কর্মে উৎসাহবোধ করে না।
উদ্দীপকে মিসেস নুসরাতের ধারণা তার প্রতিষ্ঠানে কর্মীরা কাজে ফাঁকি দেয়। তাদের কাছ থেকে কাজ আদায় করে নিতে হয়। তাই তিনি প্রেষণার X তত্ত্ব অনুসরণ করেন। ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
5 views
Answered