1 Answers

উদ্দীপকে নিশাত গ্রুপের ব্যবস্থাপক প্রেষণার 'X' তত্ত্বটি বিশ্বাস করেন। এ তত্ত্বে কর্মীদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করা হয়। প্রেষণার অন্যতম প্রচলিত তত্ত্ব হলো 'X' তত্ত্ব। এর উদ্ভাবক ডগলাস ম্যাকগ্রেগর। এ তত্ত্বে অধস্তন কর্মীদের মানসিকতা সর্বদা প্রতিষ্ঠানের প্রতিকূলে ভাবা হয়।

নিশাত গ্রুপের ব্যবস্থাপক কর্মীদের নিকট থেকে জোর করে কাজ আদায় করেন। কারণ তারা কাজ অপছন্দ করে এবং সুযোগ পেলেই কর্মীরা কাজে ফাঁকিও দেয়। নিশাত গ্রুপের ব্যবস্থাপকের কর্মীরা গতানুগতিক প্রকৃতির এবং পরিবর্তন পছন্দ করে না। অর্থাৎ, তারা নতুন ধারণা গ্রহণ করতে চায় না। এজন্য নিশাত গ্রুপের ব্যবস্থাপক যেভাবেই হোক কাজ আদায় করেন এবং সার্বক্ষণিক তাদের কাজ পর্যবেক্ষণ করেন। তাই বলা যায়, নিশাত গ্রুপের ব্যবস্থাপক প্রেষণার 'X' তত্ত্ব বিশ্বাস করেন।

5 views

Related Questions