1 Answers

উদ্দীপকে নির্বাহীর নেতৃত্ব ম্যাকগ্রেগরের X তত্ত্বসংশ্লিষ্ট। X তত্ত্বে ম্যাকগ্রেগর মানব প্রকৃতি সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। এক্ষেত্রে মনে করা হয়, কর্মীরা উত্তরাধিকারসূত্রে কাজ অপছন্দ করে, সুযোগ থাকলে কাজে ফাঁকি দেয়। তাই তাদের নিকট থেকে কাজ আদায়ে ভীতি প্রদর্শন, চাপ প্রয়োগ ও প্রয়োজনে শান্তি দিতে হয়। উদ্দীপকে একটি সেবামূলক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তার অধস্তনদের ওপর চাপ সৃষ্টি করে কাজ আদায়ে যচেষ্ট হন। সকল সিদ্ধান্ত নিজেই নেন। আবার অধস্তনদের কাছ থেকে শর্তহীন আনুগত্য প্রত্যাশা করেন। এখানে ম্যাকগ্রেগরের X তত্ত্বের মতো চাপ প্রয়োগ করে কাজ আদায় করতে চায়। সুতরাং উদ্দীপকে নির্বাহীর নেতৃত্ব ম্যাকগ্রেগরের X তত্ত্বসংশ্লিষ্ট।

5 views

Related Questions