উদ্দীপকে অধ্যক্ষ মি. উদ্দিনের নেতৃত্ব প্রাতিষ্ঠানিক নিয়ম বিবেচনায় কোন ধরনের? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে অধ্যক্ষ মি, উদ্দিনের নেতৃত্ব প্রাতিষ্ঠানিক নিয়ম বিবেচনায় আনুষ্ঠানিক নেতৃত্ব।
আনুষ্ঠানিক সংগঠন কাঠামোতে পদমর্যাদা হতে যে নেতৃত্বের সৃষ্টি হয় তাকে আনুষ্ঠানিক নেতৃত্ব বলে।
উদ্দীপকে মি. উদ্দিন একটা স্বনামধন্য বেসরকারি কলেজের অধ্যক্ষ। তিনি বেসরকারি প্রতিষ্ঠান আইনে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী কলেজ পরিচালনা করেন এবং তিনি কলেজ গভর্নিং বডির নির্দেশনা মেনে চলেন যা, প্রাতিষ্ঠানিক নিয়ম বিবেচনায় আনুষ্ঠানিক নেতৃত্বের মধ্যে পড়ে। প্রাতিষ্ঠানিক নিয়ম অনুসারে এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধীনস্থ কর্মীর নেতা হিসেবে গণ্য হয়। সাংগঠনিক ক্ষমতা ও কর্তৃত্ববলেই এরূপ নেতা অধীনস্থদেরকে পরিচালনা করে এবং অধীনস্থরা ঊর্ধ্বতনকে মানতে বাধ্য থাকে। এক্ষেত্রে সাংগঠনিক ক্ষমতা ও কর্তৃত্ববলেই ঊর্ধ্বতন অধস্তনদেরকে নেতৃত্ব প্রদান করে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক নিয়ম বিবেচনায় আনুষ্ঠানিক নেতৃত্ব বিদ্যমান।