1 Answers

উদ্দীপকে উৎপাদন ব্যবস্থাপক ও বিক্রয় ব্যবস্থাপকের মধ্যকার যোগাযোগ বার্তা প্রবাহ বিবেচনায় সমান্তরাল যোগাযোগ। সংগঠন কাঠামোর বিভিন্ন বিভাগে একই মর্যাদাভুক্ত বা স্তরের কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে তথ্য বা সংবাদ বিনিময় হলে তাকে সমান্তরাল যোগাযোগ বলে।

উদ্দীপকে মামুন এন্ড কোম্পানির উৎপাদন বৃদ্ধি পেলেও বিক্রয় বাড়ছে না। তাই গুদামে পণ্য জমে যাচ্ছে। বিষয়টি অবহিত করে উৎপাদন ব্যবস্থাপক বিক্রয় ব্যবস্থাপককে পত্রের মাধ্যমে জানালেন। এক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপক ও বিক্রয় ব্যবস্থাপকের মধ্যকার এ যোগাযোগ হলো সমান্তরাল যোগাযোগ। এরূপ যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠানের ক্রয় ব্যবস্থাপক যখন বিক্রয় ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করে তখন তা সমান্তরাল যোগাযোগ হিসেবে বিবেচিত হয়। তাই বলা যায়, উৎপাদন ব্যবস্থাপক ও বিক্রয় ব্যবস্থাপকের মধ্যকার যোগাযোগ বার্তা প্রবাহ বিবেচনায় সমান্তরাল যোগাযোগ।

6 views

Related Questions