1 Answers

সাইনবোর্ড দিয়ে নিষেধাজ্ঞা জারি পদ্ধতি অনুযায়ী লিখিত যোগাযোগ পদ্ধতি।

শব্দ ও বাক্য লিখে মনের ভাব প্রকাশ ও বিনিময় করা হলে তাকে লিখিত যোগাযোগ বলে। অর্থাৎ লিখিতভাবে সংঘটিত যোগাযোগকে লিখিত যোগাযোগ বলে। লিখিত যোগাযোগের অন্যতম একটি পদ্ধতি বা মাধ্যম হলো সাইনবোর্ড। সাইনবোর্ড বলতে নির্দিষ্ট কোনো দৃশ্যমান বোর্ডকে বোঝায়, যা কোনো চিহ্ন, বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপনকে ধারণ করে।

উদ্দীপকে পর্যটক এবং আশেপাশে অধিবাসীদের জন্য কর্তৃপক্ষ নিরাপদ জায়গাসমূহ যেমন চিহ্নিত করে দিয়েছে তেমনি বিপজ্জনক জায়গায়ও সাইনবোর্ড দিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। সাইনবোর্ড দিয়ে নিষেধাজ্ঞা পদ্ধতি একটি লিখিত পদ্ধতি। কারণ সাইনবোর্ডে লিখার মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সুতরাং সাইনবোর্ড দিয়ে নিষেধাজ্ঞা জারি- পদ্ধতি অনুযায়ী লিখিত যোগাযোগ পদ্ধতি।

5 views

Related Questions