উদ্দীপকে কোন পদ্ধতি ব্যবহার করে বিজ্ঞানীরা এই পদ্ধতি গ্রহণ করতে পেরেছেন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে পরীক্ষণমূলক পদ্ধতি ব্যবহার করে বিজ্ঞানীরা উক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন।
কারণ বৈজ্ঞানিক আরোহের প্রধান লক্ষ্য ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা এবং একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা। কার্য ও কারণ অনুসন্ধান এবং কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা বা প্রমাণ করার জন্য যুক্তিবিদরা যে পদ্ধতি উদ্ভাবন করেন তাকে পরীক্ষণমূলক পদ্ধতি বলে। পরীক্ষণমূলক পদ্ধতি কেবল পরীক্ষণের উপর নির্ভর করে না।
এ পদ্ধতি পরীক্ষণ ও নিরীক্ষণ উভয়ের উপর নির্ভরশীল। ঘটনার মধ্যে কার্য ও কারণ সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রথমে বেকন তিনটি পদ্ধতির কথা উল্লেখ করেন। বেকন প্রদত্ত পদ্ধতিগুলোর ত্রুটি-বিচ্যুতি দূরীকরণার্থে মিল এগিয়ে আসেন এবং বেকন এর সূত্র ধরেই মিল কারণ আবিষ্কারের জন্য অধিকতর উন্নত এবং পূর্ণাঙ্গ তালিকা উপস্থাপন করেন। এগুলোকেই মিল এর পরীক্ষণমূলক পদ্ধতি বলে। মিল এর পরীক্ষণমূলক পদ্ধতি পাঁচটি; হলো-
(ক) অন্বয়ী পদ্ধতি (The Method of Agreement),
(খ) ব্যতিরেকী পদ্ধতি (The Method of Difference),
(গ) যৌথ অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি (The Joint Method of Agreement and Difference),
(ঘ) সহপরিবর্তন পদ্ধতি (The Method of Concomitant Variation) এবং
(ঙ) পরিশেষ পদ্ধতি (The Method of Residues) ।
আরোহ অনুসন্ধানের সময় কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে পরীক্ষণমূলক পদ্ধতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকে মেঘ জন্মালে বৃষ্টি হয়, মেঘ না জন্মালে বৃষ্টি হয় না- সিদ্ধান্তটি বিজ্ঞানীরা গ্রহণ করেন বৃষ্টির অনেক কারণ পরীক্ষা-নিরীক্ষা করে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে বিজ্ঞানীরা সিদ্ধান্তটি গ্রহণ করেছেন পরীক্ষণমূলক পদ্ধতি অনুসরণ করে।