1 Answers

অসীম চৌধরী ব্যবস্থাপনা প্রক্রিয়ার নির্দেশনা প্রক্রিয়া অবলম্বন করে সফলতা পেয়েছেন।

যে প্রক্রিয়ায় ব্যবস্থাপক কর্মীকে কোন কাজ, কখন কীভাবে সম্পন্ন করবে সে সম্পর্কে পরামর্শ প্রদান করে তাকে নির্দেশনা বলে। পরিকল্পনার সঠিক বাস্তবায়নের জন্য নির্দেশনা অপরিহার্য। সঠিক নির্দেশনার মাধ্যমেই কেবল কর্মীরা দক্ষতার সাথে কার্য সম্পাদন করতে পারে।

উদ্দীপকে অসীম চৌধুরী কর্মীদেরকে লক্ষ্যাভিমুখে পরিচালিত করার জন্য আদেশ-নির্দেশের পাশাপাশি তাদের কার্যাবলি তত্ত্বাবধান, উপদেশ প্রদান, তাদের সাথে পরামর্শ করেন, তাদের সমস্যা সমাধান করেন এবং প্রয়োজনীয় সব কিছু সঠিকভাবে বুঝিয়ে দেন। ফলে কর্মীরা তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে উৎপাদনে ব্যাপক সাফল্য লাভ করেন। তাই বলা যায়, অসীম চৌধুরী ব্যবস্থাপনা প্রক্রিয়ার নির্দেশনা প্রক্রিয়া অবলম্বন করে সফলতা পেয়েছেন।

6 views

Related Questions