1 Answers

উদ্দীপকে পদ্মা ব্যাংক লি. হতে আরমান পদ পরিবর্তন পদ্ধতিতে প্রশিক্ষণ পেয়েছেন।

একটা প্রতিষ্ঠানে একই ধরনের পদমর্যাদায় বিভিন্ন ধরনের কাজ শেখানোর জন্য কর্মীকে এক টেবিল হতে অন্য টেবিলে বা এক অফিস হতে অন্য অফিসে স্থানান্তরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার প্রয়াসকে পদ পরিবর্তন বলে।

উদ্দীপকে পদ্মা ব্যাংক লি. কর্মীদেরকে এক পদ হতে অন্য পদে স্থানান্তর করে প্রশিক্ষণ প্রদান করে থাকে। অনেক সময় প্রতিষ্ঠানটি কর্মীদেরকে এক কারখানা থেকে অন্য কারখানায় স্থানান্তর করে। এতে করে কর্মীরা ভিন্ন ভিন্ন পরিবেশে কাজ করার সুযোগ পায় যা পদ পরিবর্তন পদ্ধতির অন্তর্গত। এরূপ পদ্ধতিতে কর্মীকে একই প্রতিষ্ঠানের অথবা একাধিক প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব দিয়ে প্রশিক্ষিত করা হয়। তত্ত্বাবধায়ক কর্মকর্তার নিকট হতে পরিবর্তিত পদগুলোর দায়িত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে কর্মী দক্ষতা অর্জন করে। ফলে তারা যেকোনো পরিবর্তিত পরিস্থিতি ও প্রতিকূলতা মোকাবিলা করতে সক্ষম হয়। তাই বলা যায়, পদ্মা ব্যাংক লি. হতে আরমান পদ পরিবর্তন পদ্ধতিতে প্রশিক্ষণ পেয়েছেন।

7 views

Related Questions