1 Answers
উদ্দীপকের হালিমা বেগম মহিলা অধিদপ্তর থেকে উদ্দীপনামূলক সহায়তা পেয়েছেন।
একজন সম্ভাব্য উদ্যোক্তাকে ব্যবসায় গঠনে আগ্রহী করার জন্য ও প্রয়োজনীয় তথ্য দিতে যে সহায়তার প্রয়োজন হয় তা হলো উদ্দীপনামূলক সহায়তা। ব্যবসায় যেহেতু ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং কাজ তাই এ কাজে উদ্যোক্তাকে আগ্রহী করার জন্য এবং সফলভাবে ব্যবসায় পরিচালনায় সক্ষম করার জন্য তাকে উৎসাহিত করতে হয়। এবং বিভিন্ন তথ্য সরবরাহ ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়, যা উদ্দীপনামূলক সহায়তা হিসেবে পরিচিত।
উদ্দীপকে হালিমা বেগম মহিলা অধিদপ্তর আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করে টেইলারিং এবং বুটিক হাউজ স্থাপনে উৎসাহিত হয়েছেন, যা উদ্দীপনা সহায়তার মধ্যে পড়ে। সুতরাং, হালিমা বেগম মহিলা অধিদপ্তর থেকে উদ্দীপনামূলক সহায়তা পেয়েছেন।
6 views
Answered