1 Answers
উদ্দীপকে নাজমুল হোসেন টেইলারিং হাউজ স্থাপনে বন্ধু- বান্ধবের নিকট থেকে সমর্থনমূলক সহায়তা পেয়েছেন।
ব্যবসায়গঠনে আগ্রহী হওয়ার পর বাস্তবে তা গঠনে একজন উদ্যোক্তার যে ধরনের সেবার প্রয়োজন হয় তাকে সমর্থনমূলক সহায়তা বলে। নাজমুল হোসেন টেইলারিং হাউজ স্থাপন করতে চাইলে তার বন্ধু শিমুল এ ব্যবসায় সম্পর্কে অভিজ্ঞতা শেয়ার করে। এছাড়াও তিনি অন্যান্য বন্ধু-বান্ধবের নিকট থেকে মূলধন সংগ্রহ করেছেন। তার বন্ধু- বান্ধবগণ তাকে সমর্থন করায় তার ইচ্ছা বাস্তবায়ন সম্ভব হয়েছে।
সুতরাং বলা যায়, নাজমুল হোসেন সমর্থনমূলক সহায়তা পেয়েছেন।
5 views
Answered