1 Answers

উদ্দীপকে গার্মেন্টস শিল্প স্থাপনে জুয়েল সমর্থনমূলক সহায়তা পেয়েছে।

একজন উদ্যোক্তা ব্যবসায় গঠনে আগ্রহী হওয়ার পর বাস্তবে তা গঠনের জন্য যে ধরনের সেবা সহায়তার প্রয়োজন হয়, তাকে সমর্থনমূলক সহায়তা বলে

সমর্থনমূলক সহায়তার মাধ্যমে শিল্প স্থাপনে আগ্রহী ব্যক্তি তার আশাকে বাস্তবে রূপদান করতে সক্ষম হন। এ ধরনের সহায়তার মধ্যে রয়েছে ব্যবসায় নিবন্ধন, মূলধন সহায়তা, কর অবকাশ, যন্ত্রপাতি সংগ্রহ, ভর্তুকি প্রভৃতি।

উদ্দীপকে রোমেল ও জুয়েল দুই বন্ধু। রোমেল একটি গার্মেন্টস শিল্পের মালিক। তার বন্ধু জুয়েলও সম্প্রতি একটি গার্মেন্টস শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করায় রোমেল তাকে সহায়তা করছে। জুয়েল নিজের তহবিল এবং বন্ধু-বান্ধবের নিকট হতে মূলধন সংগ্রহ করেছে। জুয়েল ব্যবসায় গঠনে আগ্রহী হওয়ার পর বাস্তবে ব্যবসায় গঠন করার জন্য প্রয়োজনীয় সমর্থন জুয়েলসহ অন্যান্য বন্ধু বান্ধবের নিকট থেকে পেয়েছেন।

তাই বলা যায়, গার্মেন্টস শিল্প স্থাপনে জুয়েল সমর্থনমূলক সহায়তা পেয়েছেন।

4 views

Related Questions