1 Answers

তানিয়ার বুটিক কারখানা স্থাপনে উদ্দীপনামূলক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

একজন সম্ভাব্য উদ্যোক্তাকে ব্যবসায় গঠনে আগ্রহী করতে ও প্রয়োজনীয় তথ্য দিতে যেসব সেবা সুবিধার প্রয়োজন হয় তাকে উদ্দীপনামূলক সহায়তা বলে। আর্থিক ও উদ্যোগসংক্রান্ত প্রচার, প্রেষণামূলক প্রশিক্ষণ, পণ্য ও প্রকল্প, বিনিয়োগ সুবিধা প্রভৃতি উদ্দীপনামূলক সহায়তার অন্তর্ভুক্ত।

উদ্দীপকে দেখা যায়, তানিয়া উচ্চ মাধ্যমিক পাস করার পর লেখাপড়া না করে ব্যবসায় করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে। বিসিকের অধীনে প্রশিক্ষণ ও ১০,০০০ টাকা ঋণ নিয়ে তিনি বুটিক কারখানা স্থাপন করেন। তানিয়ার বুটিক কারখানা স্থাপনে প্রশিক্ষণই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অর্থাৎ প্রশিক্ষণ তাকে বুটিক কারখানা স্থাপনে উৎসাহ যুগিয়েছে। তার প্রশিক্ষণ যেহেতু উদ্দীপনামূলক সহায়তার অন্তর্ভুক্ত। যেহেতু বলা যায়, তানিয়ার বুটিক কারখানা স্থাপনে উদ্দীপনামূলক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

5 views

Related Questions