1 Answers

উদ্দীপকের জনাব রাজীব মাধবদীতে কারখানা স্থাপনে পরিবেশের সামাজিক উপাদানকে বিবেচনা করেছেন।

সমাজ বলতে পরস্পর সম্পর্কযুক্ত মানব গোষ্ঠীকে বোঝায়। কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা, তাদের ধর্ম, বিশ্বাস, চিন্তাধারা, শিক্ষা-সংস্কৃতি, রীতি-নীতি ও দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। সামাজিক পরিবেশ ব্যবসায়কে বিশেষভাবে প্রভাবিত করে।

উদ্দীপকের জনাব রাজীব পরিবেশের সামাজিক উপাদানের কথা চিন্তা করে মাধবদীতে একটি জামদানি শাড়ির কারখানা স্থাপন করেন। মাধবদীতে দক্ষ শ্রমিক ও বাজারজাতকরণের সুবিধা রয়েছে। এখানকার জামদানি দেশ-বিদেশে ব্যাপকভাবে সমাদৃত। তিনি সমাজের মানুষের সংখ্যা, সংস্কৃতি চিন্তাধারার ওপর ভিত্তি করে সেখানে তার কারখানা স্থাপন করেছেন। বর্তমানে তার প্রতিষ্ঠানটি সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করছে।

5 views

Related Questions