1 Answers

জনাব মহিবুর রহমান সিলেটে চা বাগান স্থাপনে প্রাকৃতিক পরিবেশের উপাদান বিবেচনা করেন।

কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে, যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এ সকল উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপ ও ভিন্নতর হয়ে থাকে। চা বাগানের জন্য প্রচুর বৃষ্টিপাত এবং ঢালু উঁচু জমি প্রয়োজন। সিলেট অঞ্চলে প্রচুর পাহাড়ি ঢালু জমি রয়েছে এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হয়।

উদ্দীপকে জনাব মহিবুর প্রচুর বৃষ্টিপাত সমৃদ্ধ জলবায়ু অঞ্চল এবং ঢালু উঁচু জমির ওপর ভিত্তি করে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের। উপাদানের ওপর ভিত্তি করে সিলেটে চা বাগান স্থাপন করে। তাই বলা যায়, উদ্দীপকে জনাব মহিবুর রহমান সিলেটে চা বাগান স্থাপনে প্রাকৃতিক পরিবেশের উপাদান বিবেচনা করেন।

4 views

Related Questions