1 Answers

হোসেনের পোল্ট্রি ফার্ম স্থাপনে সামাজিক পরিবেশের অনুকূল প্রভাব রয়েছে।

একটি দেশের জনসংখ্যা, শিক্ষা-সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য মিলে যে পরিবেশ সৃষ্টি হয় তাই সামাজিক পরিবেশ। মানুষ তার নিজ দেশের ভাষা, রীতিনীতি, ধর্মীয় দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও আচার-আচরণ দ্বারা নিজের সমাজকে সমৃদ্ধ করে। সমাজ হলো পরস্পর সম্পর্কযুক্ত মানবগোষ্ঠী। সমাজের মানুষের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা, রীতিনীতি, আইন-কানুন, শিক্ষা-সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান মিলিয়ে সামাজিক পরিবেশ গড়ে ওঠে।

উদ্দীপকে হোসেন রূপগঞ্জে একটি পোল্ট্রি খামার স্থাপন করেন। তিনি মুরগির বাচ্চা কিনে বড় করেন এবং নিকটবর্তী জনবহুল ঢাকার বিভিন্ন বাজারে বিক্রি করেন। এখানে সামাজিক পরিবেশের প্রভাব লক্ষ করা যায়। তিনি রূপগঞ্জে খামার স্থাপন করেন কারণ এর নিকটবর্তী জনবহুল ঢাকার বাজার রয়েছে। জনসংখ্যা হলো সামাজিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, হোসেনের পোল্ট্রি ফার্ম স্থাপনে সামাজিক পরিবেশের অনুকূল প্রভাব রয়েছে।

5 views

Related Questions