1 Answers

উদ্দীপকের রাজিবের পেশা পরিবর্তনের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের উপাদান প্রভাব ফেলেছে।

প্রাকৃতিকভাবে সৃষ্টি উপাদানসমূহের সমন্বয় গঠিত পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে। এর উপাদানসমূহ হচ্ছে ভূপ্রকৃতি, জলবায়ু, মাটি, নদনদী, পাহাড়-পর্বত, মৎস্য ও প্রাণিসম্পদ, বনজ ও খনিজ সম্পদ, দেশের আয়তন ও অবস্থান প্রভৃতি।

উদ্দীপকের রাজিব ছিলেন একজন সফল কৃষক। কিন্তু কয়েক বছর যাবত তার জমিতে লবণাক্ততার কারণে উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় তিনি কৃষি পেশা ছাড়তে বাধ্য হন। তার জমির অনুর্বরতা তার পেশা পরিবর্তনের মুখ্য কারণ। আর ভূপ্রকৃতি ও মাটি প্রাকৃতিক পরিবেশের উপাদান। মূলত প্রাকৃতিক পরিবেশের উপাদানের প্রভাবেই রাজিব কৃষিকাজ ছাড়তে বাধ্য হন এবং অন্য পেশা গ্রহণ করেন। তাই বলা যায়, উদ্দীপকের রাজিবের পেশা পরিবর্তনের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের উপাদান প্রভাব ফেলেছে।

5 views

Related Questions