1 Answers
উদ্দীপকে আলী আজগরের মাছ ধরায় ব্যবসায়ের প্রাকৃতিক পরিবেশ প্রভাব ফেলেছে।
ব্যবসায় পরিবেশ হলো ব্যবসায়ের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তারকারী সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের সমষ্টি। প্রাকৃতিকভাবে সৃষ্ট উপাদানসমূহের সমন্বয়ে গঠিত পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলা হয়।
উদ্দীপকে বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য আলী আজগরকে এমন কতকগুলো উপাদানের ওপর নির্ভর করতে হয় যা আলী আজগর নিয়ন্ত্রণ করতে পারেন না। এ উপাদানের দ্বারা তিনি অনেক উপকৃত। হন। তবে অনেক সময় সাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় তার মাছ ধরার সব সরঞ্জাম যেমন- ট্রলার, জাল ইত্যাদি ভাসিয়ে নিয়ে যায়। প্রাকৃতিক বিপর্যয় আলী আজগরের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই বলা যায়, আলী আজগরের মাছ ধরায় ব্যবসায়ের প্রাকৃতিক পরিবেশের প্রভাব ফেলেছে।