1 Answers
জনাব আলী যদি আর্থিক বাজারের সিকিউরিটিজে বিনিয়োগ করতে চান তবে তিনি ট্রেজারি বন্ড ক্রয় করবেন।
সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদি বন্ডকে ট্রেজারি বন্ড বলে। ট্রেজারি বন্ড দেউলিয়াত্ব ঝুঁকিমুক্ত। এছাড়া ট্রেজারি বন্ডে বিনিয়োগের মাধ্যমে মুনাফার নিশ্চয়তা পাওয়া যায়।
উদ্দীপকে জনাব আলী তার সঞ্চিত ১০ লক্ষ টাকা ব্যাংকে জমা না রেখে ঝুঁকিমুক্ত কোনো বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করতে চান এবং নির্দিষ্ট হারে নিশ্চিত মুনাফা আশা করেন। তার এ আশা শুধু ট্রেজারি বন্ডে বিনিয়োগের ক্ষেত্রেই পূরণ হওয়া সম্ভব। কেননা এটি ঝুঁকিমুক্ত এবং আয়ের হার নিশ্চিত। সুতরাং জনাব আলী আর্থিক বাজারে সিকিউরিটিজে বিনিয়োগের জন্য ট্রেজারি বন্ড ক্রয় করবেন।
5 views
Answered