1 Answers

উদ্দীপকের ফাহমিদা সোলার ড্রাইং এর মাধ্যমে শুকানো আম দিয়ে যদি আচার তৈরি করতে চান তাহলে তাকে তেলে সংরক্ষনের পদ্ধতি অবলম্বন করতে হবে।

প্রথমে আদা ও রসুনের খোসা ছাড়িয়ে ১০০ সিসি ১% অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। কড়াইয়ে তেল নিয়ে তাতে আদা, রসুন ও হলুদ-মরিচের পেস্ট ভালোভাবে কষিয়ে নিতে হবে। শুকনো আমের টুকরো, চিনি, লবণ, সরিষার গুঁড়া, জিরার গুঁড়া, মেথির গুঁড়া সসপেনে ঢেলে অবশিষ্ট অ্যাসিটিক অ্যাসিড মিশ্রণের সাথে যোগ করতে হবে এবং জ্বাল দিতে হবে। মিশ্রণটি ঘন হয়ে এলে জ্বাল বন্ধ করতে হবে এবং গরম অবস্থায় তৈরিকৃত আচার বোতলে ভরে ছিপি এঁটে দিতে হবে। আচারের বোতলগুলো শুকনো এবং পরিষ্কার জায়গায় স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।

উপরে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করে আমের সুস্বাদু মিষ্টি আচার তৈরি করা যায়।

4 views

Related Questions