1 Answers
শুষ্ককরণ একটি প্রাচীন পদ্ধতি। এ পদ্ধতিতে খাদ্যবস্তুর আর্দ্রতা নিষ্কাশন করে বা পানি শুকিয়ে খাদ্য সংরক্ষণ করা যায়। শুকানোর ফলে খাদ্যদ্রব্যের জীবাণু বৃদ্ধি, ছত্রাক ও এনজাইমের ক্রিয়া প্রতিহত করা সম্ভব হয়। ফলে অনেক দিন পর্যন্ত খাদ্য সংরক্ষণ করা যায়।
শুষ্ককরণ পদ্ধতিতে খাদ্য শুকানোর ফলে খাদ্যের ওজন কমে যায়, তখন অল্প জায়গায় বেশি খাদ্য সংরক্ষণ করা যায়। খাদ্যবস্তুর চামড়া কুঁচকিয়ে যায়, খাদ্যের কচকচে ভাব নষ্ট হয়ে যায়, খাদ্যের টাটকা রসালো স্বাদ থাকে না। সাধারণত কুল, তেঁতুল, খেজুর কিশমিশ, মরিচ, শিম প্রভৃতি এই পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। শীতকালে ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, শিমের বিচি শুকিয়ে রাখা হয়, খাদ্য শুকিয়ে রাখলে পুষ্টিগুণ তেমন নষ্ট হয় না, তবে ভিটামিন 'সি' নষ্ট হয়ে যায়। লাবিবা এই পদ্ধতিতে এক মৌসুমের খাদ্য অন্য মৌসুমে ব্যবহার করতে পারবেন, তাই শুষ্ককরণ পদ্ধতিটি লাবিবার খাদ্য সংরক্ষণের জন্য উপযুক্ত।